প্রযুক্তি ডেস্ক : এবছরের প্রথম দিকেই চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান লেইকো ঘোষণা দিয়েছিল হ্যাডফোনের জ্যাক ছাড়াই স্মার্টফোন বাজারে নিয়ে আসার। বর্তমানে ভারতের বাজারে তিনটি মডেলে পাওয়া যাচ্ছে ফোনগুলো। ফোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো ফোনগুলোতে কোন ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক নেই।
তবে চিন্তার কিছু নেই। হেডফোন জ্যাক না থাকলেও ফোনগুলোতে উন্নতমানের ইউএসবি সি-পোর্ট ব্যবহার করা হয়েছে হেডফোন সংযুক্ত করতে।
লেইকোর ফোনগুলো অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন মার্স ম্যালোতে পরিচালিত হবে। লে ম্যাক্স২ মডেলটির তিন ধরণের ভার্সন রয়েছে। ৪জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্ট ইন মেমোরি, ৪ জিবি র্যামের সাথে ৩২ জিবি মেমোরি এবং ৬ জিবি র্যামের সাথে ৬৪ জিবি ধারণ ক্ষমতা রয়েছে এই মডেলে।
৫.৭ ইঞ্চির কিউএইচজেড বেজেল-লেস ডিসপ্লের সঙ্গে লে ম্যাক্স ২ ফোনে রয়েছে ৬৪ বিট কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন৮২০ প্রসেসর। ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ফোনটিকে করেছে অনন্য।
ফোনটিতে ২১ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি প্রেমীদের জন্য ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এলটিই নেটওয়ার্কের এই ফোনে ৩ হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ার আরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
১৩ হাজার রুপি থেকে ফোনগুলোর দাম শুরু।

