ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দঙ্গল’-এর বৃদ্ধ আমির এবার তরুণ

Link Copied!

amirবিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে বৈচিত্রময় চরিত্র নিয়ে যিনি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তিনি মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খান। ২০১৪ সালে ‘পিকে’র পর আর কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও তিনি পুরোদমে মনোনীবেশ করে আছেন তার আসন্ন আলোচিত সিনেমা ‘দঙ্গল’-এ। আর এই ছবির জন্য নিজের ওজন বাড়িয়ে করেছিলেন প্রায় ৯৫ কেজি! কিন্তু আবার একই সিনেমার জন্য সম্প্রতি ২৩ কেজি ওজন কমিয়ে পুরো বদলে ফেলেছেন ‘দঙ্গল’ লুক! ওজন বাড়ানো, কমানোর এই এক্সপেরিমেন্টে ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত আমির খান!
সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনো দেখা যায় ৯৫ কেজি ওজনের এক মধ্য বয়স্ক মানুষে, আবার কখনও ওজন কমিয়ে একেবারে কলেজের তরুণ চরিত্রে! হ্যাঁ, আসন্ন ছবি ‘দঙ্গল’-এ চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে ৯৫ কেজিতে রূপান্তরিত হয়েছিলেন আমির, কিন্তু সেই ছবিতেই চরিত্রের প্রয়োজনেই ওজন কমিয়ে তরুণ হওয়ার কসরত শুরু করে সেই ফল পেয়েছেন তিনি। মাস দুইএকের মধ্যে কঠোর পরিশ্রম করে ২৩ কেজি ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরে গেছেন তিনি।বদলে গেছে আমিরের ‘দঙ্গল’ লুকও!
চরিত্রের প্রয়োজনে নিজের শরীর নিয়ে সবচেয়ে বেশী এক্সপেরিমেন্ট চালান আমির খান। কখনও তাকে দেখা যায় জিমে তৈরি করা এইট প্যাকস অ্যাবসে, আবার মধ্য বয়স্ক কুস্তিগীরের চরিত্রে আবার কখনো একেবারে কলেজে পড়া তরুণের চরিত্রে। ছবির চিত্রনাট্যের চাহিদা মেনে শরীর নিয়ে এমন কসরত করেন আমির খান। গত বছরে শুরু হওয়া ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমির খান ওজন বাড়িয়ে ছিলেন ২৫ কেজিরও ওপরে। দীর্ঘদিন শারীরিক কসরত আর ডাক্তারি পরামর্শে তিনি এমন শরীর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু একই ছবিতে আবার তাকে তরুণ বয়সেও অভিনয় করতে হবে। আর তাই গত তিন মাসে কসরত করে আবার আগের চেহারায় ফিরেছেন তিনি। আর এই অবস্থায় নিজের শরীরকে নিয়ে আসতে সহায়তা করেছে লগন সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করা পল ব্ল্যাকথ্রন। টুইটে তাই আমির তাকে মেনশন করে ধন্যবাদও জানিয়েছেন।
উল্লেখ্য, মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন।