ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সজল-মাহি

Link Copied!

sojol-mahiবিনোদন প্রতিবদক : মাস তিনেক আগে পরিচালক বদিউল আলম খোকন ঘোষণা দিয়েছিলেন তার নেক্সট প্রজেক্ট ‘হারজিৎ’। ছবিতে কাস্ট করেছেন সজল ও মাহিকে। এবারই প্রথমবারের মতো জুটি বাধছেন তারা। তিন মাসে নিজের টিম গুছিয়ে ফেলেছেন খোকন। জানালেন, ‘১ জুন থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। শুরুটা এফডিসি থেকে। পরে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। শুরুর দিন থেকেই থাকবেন মাহি-সজল। পরে আস্তে আস্তে অন্যান্য আর্টিস্টরাও যোগ দেবেন অভিনয়ে।’
তিনি আরও জানালেন, ‘শুটিংয়ের টানা সিডিউল। জুন-জুলাইয়ে শুটিং চলবে। মাঝে ঈদের সময় কয়েকদিন অফ থাকবে কাজ। সেপ্টেম্বরের মধ্যে দৃশ্যধারণ ও এডিটিং শেষ করে সেন্সেরে জমা দেয়ার পরিকল্পনা আছে।’
শুটিং শুরুর  আগেই ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছেন ইতমধ্যে। ‘আয়না ভালোবাসি’ শিরোনামে গানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান ও ঐশী। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করছেন আলী আকরাম শুভ। টাইগার মিডিয়া ও নিউ জেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমা পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও রচনা করেছেন বদিউল আলম খোকন। ছবিটিতে আরও অভিনয় করছেন মৌসুমি ,ওমর সানি ,মিশা সওদাগর, প্রমুখ।