ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টার সিনেপ্লেক্সে ‘সারাংশে তুমি’

Link Copied!

tumiবিনোদন প্রতিবদক : সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতাকে নিয়ে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের অ্যালবাম ‘সারাংশে তুমি’র গানগুলো নিয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে একটি মিউজিক্যাল ফিল্ম। যা আগামী ৪ জুন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রদর্শীত হবে। এসময় আড়াইশ দর্শককের সঙ্গে বসে সংগীতনির্ভর চলচ্চিত্র ‘সারাংশে তুমি’ উপভোগ করবেন শিল্পী কুমার বিশ্বজিৎ।
‘বাংলা ঢোল’ প্রযোজিত ‘সারাংশে তুমি’র গান বেশ কয়েকদিন ধরেই বাংলালিংকের গ্রাহকরা ডাউনলোড করছেন। ডাউনলোডকারীদের মধ্য থেকে বাছাইকৃত ২৫০ জনকে নিয়ে কুমার বিশ্বজিৎ ছবির পুরো দল আগামী ৪ জুন বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটি দেখবেন। এরইমধ্যে এই ছবিটি সেন্সর বোর্ডের সনদপত্র লাভ করেছে।
কুমার বিশ্বজিৎ জানানি, ‘সারাংশে তুমি’ সংগীতনির্ভর চলচ্চিত্রটির সেন্সর সনদপত্র প্রাপ্তি সঙ্গীতাঙ্গনে নতুন এক দৃষ্টান্ত। ছবিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আওতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্যও আবেদন করতে পারবে।
‘সারাংশে তুমি’ মিউজিক্যাল ফিল্মটির সংলাপ রচনা করেছেন মাজহারুল আনোয়ার। এটি নির্মাণ করেছেন মোঃ আশিকুর রহমান। গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, ইব্রাহীম ফাতমী, জুলফিকার রাসেল, হেনা ইসলাম, পাঞ্চু ভট্টাচার্য্য। সুর, সঙ্গীতায়োজন এবং কন্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ।
উল্লেখ্য, আগামী ৪ জুনের থেকে ইউটিউবসহ বিভিন্ন মুঠোফোন কোম্পানির সাবস্ক্রাইবে মিউজিক্যাল ফিল্মটি দর্শক দেখতে পারবেন।