বিনোদন প্রতিবেদক : কয়েকমাস আগে দিলরুবা খানের জনপ্রিয় গান ‘পাগল মন’র মিউজিক ভিডিও ঝড় তুলেছিল ইউটিউবে। আবারও মিউজিক ভিডিও নিয়ে আসছেন দিলরুবা খান। তার ‘ভ্রমর’ শিরোনামে জনপ্রিয় গানটির সঙ্গীতায়োজন করছেন ডিজে রাহাত। মিউজিক ভিডিওটি। এটি পরিচালনা করেছেন মঞ্জু খান। এতে মডেলিং করেছেন নাদিয়া খানম। গতসপ্তাহে রাজধানীর এয়ারপোর্টসহ বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে।
ডিজে রাহাত জানালেন, ‘পাগল মন’র মিউজিক ভিডিওটা করার পরপরই এই কাজটার প্ল্যান করি। আমার কনসেপ্ট তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় বাংলা গানগুলো অরিজিনাল আর্টিষ্টকে দিয়ে গাওয়ানো। যাতে করে তারা গানটির অরিজিনাল ফিলিংসটা পায়। এছাড়া অনেকেই গানগুলো শোনে কিন্তু জানে না গানটি দিলরুবা খানে। এটাও জানানো দরকার। সে হিসেবেই গানগুলো করা।’
তিনি আরও জানালেন, এই প্রজন্মের তরুণ-তরুণী যে ধরনের মিউজিক ভিডিও দেখতে ভালোবাসে সে আঙ্গিকেই গানগুলোর মিউজিক ভিডিও করা হয়েছে। ‘ভ্রমর’ গানটির কথায় একটা কাপল স্টোরি আছে। মিউজিক ভিডিওর কনসেপ্টটাও সেভাবেই সাজানো হয়েছে।
সম্প্রতি ভিডিওটির প্রমো ছাড়া হয়েছে ফেসবুকে।

