ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোয়ানু : নৌযান চলাচল বন্ধ ঘোষণা

Link Copied!

Lanchনিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর কারণে বৈরি আবহাওয়ায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের নৌপথে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়।
আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (যান্ত্রিক) জয়নাল আবেদিন।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে কিছুটা উত্তর-উত্তরপূর্ব দিকে সরে এসে ক্রমেই বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা কেন্দ্রের বিশেষ বুলেটিনে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হাসানুর রশিদ বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর ও মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বলেন, ‘বন্দরের জরুরি সভায় ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থানরত সকল লাইটারেজ জাহাজকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া বন্দরে অবস্থানরত সকল পণ্যবাহী জাহাজকে ২ ঘণ্টার নোটিশে বঙ্গোপসাগরের বর্হিনোঙ্গরে নোঙ্গর করতে বলা হয়েছে। বন্দরে সকল ধরনের পণ্য উঠানামা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বন্দরের সকল ধরনের যন্ত্রপাতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’