ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র খোলার দাবি

Link Copied!

RICEনিজস্ব প্রতিবেদক : প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান ক্রয় ও ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বরাবর একটি স্মরাক লিপি দেওয়া হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি আলতাফ হোসাইন বলেন, দেশের সভ্যতা ও অর্থনীতির প্রধান বুনিয়াদ কৃষি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি কৃষির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। কিন্তু বর্তমান বাস্তবতা হলো- প্রান্তিক চাষিরা সবচেয়ে বেশি নিগৃহীত।
তিনি বলেন, সারা দেশে এখন বোরো ধান তুলছেন কৃষকরা। হাওরের বাঁধ ভাঙা ও বরেন্দ্র অঞ্চলে খরার কারণে অনেক কৃষক আশানুরূপ ফল পাচ্ছেন না। এদিকে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটায় কৃষকরা ধান উৎপাদনে অন্যান্য বছরের তুলনায় বেশি টাকা খরচ করেছেন‍। কিন্তু কিছু মধ্যসত্ত্বভোগীদের কারণে কৃষকরা তাদের পরিশ্রমের ফসল থেকে পর্যাপ্ত মুনাফা পায় না।
তিনি বলেন, সরকার ক্রয় নীতি ঘোষণা করার পরও এখন পর্যন্ত ইউনিয়নে ক্রয় কেন্দ্র খোলা হয়নি। পাশাপাশি বরাদ্দকৃত টাকা এখনো ক্রয় কেন্দ্রে পৌঁছায়নি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার ২৩ টাকা দরে ৭ লাখ টন ধান ও ৩২ টাকা দরে ৬ লাখ টন চাল ক্রয়ের যে ঘোষণা দিয়েছিল তা বাজারে আজো কোনো প্রভাব ফেলতে পারেনি। ইউনিয়ন পর্যায়ে ধান-চাল ক্রয় কেন্দ্র চালু না হওয়ায় কৃষকরা ১২ টাকা থেকে শুরু করে ১৪ টাকায় ধান বিক্রি করছেন। এতে ব্যবসায়ী, আমলা, নেতারা লাভবান হলেও কৃষকরা কোনোভাবে লাভবান হবেন না।
স্মারকলিপিতে প্রতিটি ইউনিয়নে একটি ক্রয় কেন্দ্র খোলা, ধান ক্রয়সীমা ৪৫ দিন ও চালের ক্ষেত্রে ৭৫ দিন নির্ধারণ, খরা বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরেণর ব্যবস্থা, কৃষিপণ্য ক্রয়সংক্রান্ত সকল কমিটিতে প্রকৃত কৃষক রাখা, ধান চাল ক্রয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার জন্য খাদ্যমন্ত্রীর কাছে দাবি তুলে ধরা হয়।
আয়োজক সংগঠনের সহ সভাপতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, আবিদ হোসেন প্রমুখ।