নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইউসুফ আলী (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২০ এপ্রিল দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া অসুস্থ অবস্থায় ইউসুফ আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয়। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া জানান, ইউসুফ আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন।

