নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ঘটনায় সরকারকে আইনআনুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আইনজীবী সমিতি মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন বলেছেন, ‘এর মাধ্যমে পুরো দেশবাসীকে অপমান করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনআনুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

