ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষীণ সম্ভাবনা নিয়ে শুরু আফগান শান্তি আলোচনা

Link Copied!

Afghanistanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে গত এক দশকের বেশি সময় ধরে চলছে গৃহযুদ্ধ। ভোগান্তির শেষ নেই দেশটির বাসিন্দাদের। দীর্ঘস্থায়ী সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পঞ্চমবারের মতো শুরু হয়েছে শান্তি আলোচনা। যদিও এই আলোচনা সফল হওয়ার আশা ক্ষীণ।
রয়টার্স জানিয়েছে, বুধবার পাকিস্তানে চার জাতির অংশগ্রহণে এ আলোচনা শুরু হয়। অবশ্য তালেবানদের আলোচনার টেবিলে আনতে পারার সম্ভাবনা রয়েছে খুবই কম।
নতুন করে বৈঠকে অংশগ্রহণ করতে কাবুল থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নাকচ করে দেয় আফগান সরকার। এ পরিবর্তনে ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত তার দেশের প্রতিনিধিত্ব করবেন। পাকিস্তান সরকার তাদের ভূখণ্ডে তালেবানদের আশ্রয় দেয়া বন্ধ না করায় এ পদক্ষেপ নেয় আফগানিস্তান।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র দাওয়া খান মেনাপাল জানান, ‘আগের বৈঠকগুলোতে পাকিস্তান তাদের করা প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন না করা পর্যন্ত আফগানিস্তান থেকে কেউ গিয়ে এই বৈঠকে অংশ নেবে না।’ কাবুলে ট্রাক বোমা হামলায় ৬৪ জন মারা যাওয়ার পর পাকিস্তান থেকে তালেবানদের বিতাড়িত করতে ক্ষোভের সঙ্গে আহ্বান জানিয়েছিলেন ঘানি।
আফগানিস্তান, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গড়া কোয়াড্রিল্যাটেরাল কোয়ালিশন গ্রুপ (কিউসিজি) যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান সরকার ও তালেবানদের আলোচনার টেবিলে মুখোমুখি করতে।
অবশ্য এখনো পর্যন্ত কোনো বৈঠকেই তালেবানরা অংশগ্রহণ করেনি। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী কর্তৃক বিতাড়িত হওয়ার পর থেকে বর্তমানে সবচেয়ে বেশি এলাকায় নিজেদের কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে তালেবানরা।
মার্চের মধ্যেই আলোচনার টেবিলে তালেবানদের হাজির করতে পর্যাপ্ত চাপ প্রয়োগ করতে পারবে বলে এর আগে দৃঢ়তার সঙ্গেই জানিয়েছিল পাকিস্তান। তবে ফেব্রুয়ারির শেষের দিকে এক বিবৃতিতে ওই সম্ভাবনা নাকচ করে দেয় বিদ্রোহী তালেবান গোষ্ঠী।