ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধের চেষ্টায় চীন

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর টহল দেয়ার সময় এক মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করার চেষ্টা করেছিল দুটি চীনা বিমান। এ দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। চীনের এই কাজকে ‘অনিরাপদ’ হিসেবেও উল্লেখ করেছে তারা।
গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা বিমানটি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় উড্ডয়ন করছেল। কিন্তু এ সময় চীনের দুটি যুদ্ধ বিমান মার্কিন বিমানটিকে তাড়া করে এবং খুব কাছে চলে আসে। তখন সংঘাত এড়াতে ৬০ মিটার নিচে নেমে যায় মার্কিন বিমানটি। মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এপি। পেন্টগন এ ইস্যুটি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে।
ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য বরাবরই বেইজিংকে অভিযুক্ত করে থাকে। অন্যদিকে চীনের অভিযোগ, এশিয়ায় নৌ টহল ও সামরিক মহড়া জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে সামদ্রিক সম্পদ আহরণের জন্য ছোট বড় দ্বীপসহ জলসীমার দাবি করছে তাইওয়ান, চীন, ভিয়েতনাম, ফিলিপাইনস, মালয়েশিয়া ও ব্রুনাই। সম্প্রতি সেই অঞ্চলে সামরিক কার্যক্রমের কারণে চীন ও মার্কিন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।