ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলিফ-তানভীরের সিঙ্গেলস ‘দোটানা’

Link Copied!

singelবিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো আলিফ আলাউদ্দিনের সাথে দ্বৈত গানে কন্ঠ দিলেন তানভীর তারেক। তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে তৈরি এই গানটির টাইটেল ‘দোটানা’। ইয়ামিন এলানের নির্দেশনায় ই মিউজিক স্টুডিও ফ্লোরে বিশেষ সেট তৈরি করে গানটির শুটিং শেষ হলো সম্প্রতি। গানটি রেকর্ড হয়েছে তানভীর তারেকের সেলিব্রিটি সাউন্ডল্যাব স্টুডিওতে।
গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘অবাক করার মতো হলেও সত্য যে এই দ্বৈত গানের জন্য ২ বছর সময় লাগলো। সেই থেকেই প্ল্যান। কিন্তু কোনোভাবেই গানটি কমপ্লিট হচ্ছিল না। অবশেষে একসাথে রেকর্ড হলো। সম্পুর্ন পপরক ধাঁচের এই গানটি ভালোবাসার দ্বিধা আর দোটানার কথা নিয়ে তৈরি। মৌলিক কথা-সুরের গানটি সবার ভালো লাগবে এটাই প্রত্যাশা করছি।’
আলিফ বলেন, ‘খুব দারুণ একটা কাজ হয়েছে, এটুকুই আমি বলবো। গানটির ভেতরে দারুণ এক রিদম আছে। যা শুনলে গুনগুন করে গাইতে ইচ্ছে করে। গেল সপ্তাহে সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত অব্দি এর শুটিং করলাম। আশা করছি গানটি ভালো লাগবে।
গানটি সিডি চয়েজের ব্যানারে সিঙ্গেলস হিসেবে অডিও-ভিডিও একসাথে রিলিজ হবে আগামী সপ্তাহে।