ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিবীয় দলে ফিরলেন নারিন-পোলার্ড

Link Copied!

sunil-narineস্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বেশ কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন সুনীল নারিন। আর হাঁটুর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না কাইরন পোলার্ড। আগামী মাসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবীয় দলে ফিরলেন নারিন-পোলার্ড।
এদিকে স্কোয়াডে চমক উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকরা। বাদ দিয়েছেন আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, ডোয়েন ব্রাভো ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কেও এনেছেন পরিবর্তন। আসন্ন ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, শ্যানন গ্যাব্রেইল, সুনীল নারিন, অ্যাশলে নার্স, সুলেমান বেন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, জেরম টেলর, কার্লোস ব্র্যাফেট, ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড।