ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ জিতলেই চলবে সাকিবের কেকেআরের!

Link Copied!

KKRস্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ১৮৩ রানের পুঁজি নিয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। সেদিন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ের কবলে পড়ে কেকেআর বিধ্বস্ত হয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। আজ বৃহস্পতিবার গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। এই ম্যাচ জিতলেই চলবে কেকেআরের, পেয়ে যাবে প্লে-অফের টিকিট! নাগপুরের গ্রিন পার্কে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।
অপরদিকে আইপিএলের ৪৪তম ম্যাচে গুজরাট লায়ন্সকেও উড়িয়ে দিয়েছিল কোহলি-ভিলিয়ার্সের দল বেঙ্গালুরু। ওই ম্যাচে সুরেশ রায়নাহীন গুজরাট পরাস্ত হয়েছিল ১৪৪ রানে! আজ তাদেরও ঘুরে দাঁড়ানো পালা। কেকেআরের বিপক্ষে জয় পেলে গুজরাটও নিশ্চিত করবে প্লে-অফের খেলা!
গৌতম গম্ভীরের কেকেআরের বিপক্ষে খেলতে পারবেন রায়না। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন তিনি। গুজরাট অধিনায়কের কথাই তা স্পষ্ট, ‘আমাদের শুধু এটুকু দরকার যে আমরা যেকোনো পরিস্থিতিতে জিততে পারি। কঠোর পরিশ্রম করেছি আমরা। আশা করছি, মাঠেই তার প্রমাণ দিতে পারব।’
অন্যদিকে বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরির খপ্পরে পড়া আন্দ্রে রাসেলকে ছাড়াই খেলতে নামবে কেকেআর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তার অভাব অনুভব করবে কলকাতা। তার পরিবর্তে আজ খেলবেন আরেক ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। বল হাতে আজ জ্বলে উঠতে হবে সাকিব আল হাসান ও সুনীল নারিনকে। বোলিংয়ে এই দুই অভিজ্ঞ স্পিনারের দিকে তাকিয়ে থাকবেন কেকেআর অধিনায়ক গম্ভীর।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় কেকেআরের অবস্থান তৃতীয়। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গুজরাট রয়েছে পঞ্চম স্থানে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআরের সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), মানীশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সুরিয়া কুমার যাদব, জেসন হোল্ডার, পিযুষ চাওলা, ‍সুনীল নারিন, অঙ্কিত রাজপুত ও মরনে মরকেল।
গুজরাটের সম্ভাব্য একাদশ: সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন স্মিথ, দিনেশ কার্তিক, অ্যারন ফিঞ্চ, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, প্রাভীন কুমার, ধাওয়াল কুলকারনি, শিভিল কৌশিক ও প্রাভিন টাম্বে।