ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিকম্যান শরীফের ভয় সাকিবকে নিয়েও

Link Copied!

Sakibস্পোর্টস ডেস্ক : মাস খানের আগে আবাহনীর কোচ হওয়ার পর এক সাক্ষাৎকারে আফতাব আহমেদ জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রথার কথা। বলেছিলেন, বয়স ভারী হয়ে গেলে এদেশের ক্রিকেটাঙ্গনে নাকি একটা কথা বেশ জোরেশোরে শোনা যায়, ‘চলে না’। এ কথা শোনার আগেই জাতীয় দল থেকে দূরে সরে যান আফতাব!
সে কথা আরো একবার স্মরণ করিয়ে দিলেন মোহাম্মদ শরীফ। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। হ্যাটট্রিকম্যান শরীফের মনে বড় ক্ষোভ! জানালেন, জাতীয় দলে ফিরতে চান তিনি। তবে এদেশের প্রথা অনুযায়ী হতাশ তিনি। এমনকি ২৮ বছর বয়সী সাকিব আল হাসানকে নিয়েও তার ভয়। আগামী বছর পারফর্ম করতে না পারলে জাতীয় দল থেকে বিশ্বসেরা অলরাউন্ডারও ছিটকে পড়তে পারেন!
জাতীয় দলে ফেরার আশা আছে কি না? জানতে চাইলে বয়স ৩৩ ছুঁইছুঁই মোহাম্মদ শরীফ বলেন, ‘আমাদের দেশে একটা সংস্কৃতি আছে এমন যে যখন আপনার বয়স ৩০ ছাড়িয়ে যাবে, তখন আপনার পরিচয় ‘বুড়ো’। তবে অন্যান্য দেশে দেখুন, তাদের সংস্কৃতি ভিন্ন। তারা একজন অভিজ্ঞ খেলোয়াড়কে জাতীয় দলে ডাকে যখন কিনা তাদের বয়স ৩০ ছাড়িয়ে। আমি মনে করি না যে আমি ফুরিয়ে গেছি। দেশকে দেয়ার মতো এখনো অনেক বাকি আছে। এজন্য আমি জাতীয় দলে ফিরতে চাই। যতদিন ফিটনেস ধরে রাখতে পারি, ততদিন খেলে যেতে চাই।’
শরীফ আরো বলেন, ‘দুই বছর আগে জাতীয় লিগে আমি ছিলাম তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। পাশাপাশি ব্যাটেও রান ছিল। এরপর আমাকে ডাকা হলো। আর বলা হলো যে আমি ‘এ’ দলের হয়ে খেলছি। কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না!’
বর্তমানে বাংলাদেশ দলের অপরিহার্য অংশ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়েও শরীফের ভয়। বলেন, ‘সাকিবের বয়স এখন ২৮ বছর। আগামী বছর ভালো পারফর্ম করতে না পারলে দেখবেন সেও জাতীয় দলে নেই? আমি বিশ্বাস করি, এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাকিস্তানের মিসবাহ যদি ৪০ বছর বয়সে খেলে যেতে পারে, আমাদের দেশের খেলোয়াড়রা কেন পারছে না? আশিষ নেহরার কথাও বলা যায়। খুঁজলে এভাবে অনেক উদাহরণ পাওয়া যাবে।’