বিনোদন ডেস্ক : ‘নীলচে আকাশ পুরোটা তোমার, শিশির ছোঁয়া ঘাস, এই হৃদয়ের সবটুকু প্রেম, বুকের সব নিঃশ্বাস…’। জাহিদ আকবার এর কথা, সাজিদ সরকারের সংগীত এবং ফাহিম ফয়সাল এর সুর ও কন্ঠে ‘নীলচে আকাশ’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও সম্প্রতি মুক্তি পয়েছে।
ভিডিও পরিচালনায় ছিলেন ইয়ামিন ইলান। গানটিতে মডেল হয়েছেন নবাগতা জাহরাহ নুর। গানটি জি-সিরিজ/অগ্নিবীণা থেকে প্রকাশিত ফাহিম ফয়সালের ‘ভালোবাসার শেষ খেয়াল’ অ্যালবাম থেকে নেয়া হয়েছে।
স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ‘নীলচে আকাশ’ গানটি পাওয়া যাচ্ছে ইউটিউবে।

