ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ডিজে আকসের সঙ্গে বলিউডের আকৃতি

Link Copied!

akritiবিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সুরকার-সংগীত পরিচালক ডিজে আকসের সুর-সংগীতে গাইলেন বলিউডের জনপ্রিয় গায়িকা আকৃতি কাক্কর। ‘সুখের মিছিলে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্প্রতি মুম্বাইতে বলিউডের জনপ্রিয় ডিজে সুকেতুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি প্রসঙ্গে ডিজে আকস বলেন, ‘আকৃতি কাক্করের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। দুই ঘন্টারও কম সময়ে তিনি গানটিকে ভয়েস দেন। মজা, ফূর্তি এবং পার্টি মুডে গানটি করা হয়েছে। আমার বিশ্বাস সবাই পছন্দ করবেন।’
গানটি গেয়ে আকৃতিও বেশ সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানান আকস। কিছুদিনের মধ্যেই রিইকস রেকর্ডসের ব্যানারে গানটি সিঙ্গেল আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য চট্টগ্রামের ছেলে হলেও ডিজে আকস বছরের বেশিরভাগ সময়ই থাকেন দুবাই। দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় মিউজিক প্রসিউসার হিসেবে ‘ওয়াল্ডর্স টপ ডিজে’ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এনরিকে ইক্লিসিয়াস, পিটবুল, প্রিয়াঙ্কা চোপড়া, আতিফ আসলাম, সুনিধি চৌহান, মোহিত চৌহান, ব্যান্ড ‘জাল’ প্রমুখের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে ডিজে আকসের।
বলিউডের জনপ্রিয় ছবি ‘এক পেহেলী লীলা’র ‘খোদা বি’, ‘পিকু’র টাইটেল, ‘আওয়ারাপান’ ছবির ‘তো ফেরাও’ গানগুলোর রিমিক্স ভার্সন ডিজে আকসের করা। এছাড়া ‘আজব প্রেম কি গজব কাহানী’, ‘কিসমত কানেকশন’, ‘রেইস’, ‘রেইস-২’, ‘ডন’, ‘রাজ-২’ প্রভৃতি ছবিতেও কাজ করেছেন আকস। বাংলাদেশের অনেক শিল্পীর জন্যও গান বানিয়েছেন।