ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুনির রেকর্ডের রাতে ইউরোপা লিগে ম্যানইউ

Link Copied!

RUNIস্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওয়াল্ড ট্রাফোর্ড। মঙ্গলবার এই মাঠে প্রথম ফুটবলার হিসেবে শততম গোল করার রেকর্ড গড়লেন ওয়েন রুনি। ইংলিশ স্ট্রাইকারের কীর্তির রাতে জয় পেয়েছে ম্যানইউ। তারা হারিয়েছে বোর্নমাউথকে, ৩-১ গোলের ব্যবধানে।
এই জয়ে সরাসরি ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করেছে ইউনাইটেড। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকায় পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করল লুইস ফন গালের দল। ৩৮ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষস্থানটি লেস্টার সিটির দখলে। সমসংখ্যক ম্যাচে রানিয়েরির দলের পুঁজি ৮১।
ঘরের মাঠে শুরুটা তেমন ভালো ছিল না ম্যানইউর। স্বাগতিকদের ভালোভাবেই রুখে দিয়েছিল বোর্নমাউথ! তবে রুনিকে রুখতে পারেনি সফরকারীরা। বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে রোর্নমাউথের জাল কাঁপান ম্যানইউর প্রাণভোমরা। তাই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের অন্যতম সেরা দলটি।
দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিটে জাদু দেখান ১৮ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তার গোলে ম্যানইউ এগিয়ে যায় ২-০ গোলে। ইংল্যান্ডের আরেক স্ট্রাইকার অ্যাশলে ইয়াং লক্ষ্যভেদ করলে তিন গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু স্বাগতিক দলের ডিফেন্ডার ক্রিস স্মালিং একটি গোল উপহার দেন বোর্নমাউথকে। ম্যাচের অতিরিক্ত সময়ে তার আত্মঘাতী গোলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফন গালের দল।