ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাফোন

Link Copied!

sonnyপ্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সনি এক্সপেরিয়া আগামী মাসে উম্মুক্ত করতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন। ফোনটির মডেল সনি এক্সপেরিয়া এক্সএ। ফোনটিতে সেলফি তোলার জন্য ১৬ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে রাতে ছবি তোলার জন্য ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে।
৬ ইঞ্চি ডিসপ্লের ফোনটির ওপরে রয়েছে দাগ নিরোধক প্রটেকশন গ্লাস। মিডিয়াটেক এমটি৬৭৫৫ হেলিও পি১০ চিপসেটের সঙ্গে অক্টাকোর ২.০ কোরটেক্স-এ৫৩ প্রসেসর , ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের মেমোরি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যানড্রয়েড মার্শ ম্যালো অপারেটিং সিস্টেমে ফোনটি পরিচালিত হবে।
সনি এক্সপেরিয়া এক্স এ ২১.৫ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং হাই রেজুল্যশনের হাইব্রিড অটোফোকাস থাকবে।
ফোনটিতে ২ হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। কুইক চার্জ অপশনের মাধ্যমে ১০ মিনিট চার্জ দিয়ে ফোনটি সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
সিঙ্গেল এবং ডাবল সিম ব্যবহারের দুইটি মডেলে ফোনটি বাজারে আসবে। কালো, সাদা এবং সোনালী এই তিন রঙে পাওয়া যাবে ফোনটি। ফোনটির মূল্য সম্পর্কে প্রতিষ্ঠানটি এখনও কোন তথ্য প্রকাশ করেনি।