ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী সোনালের বাড়িতে রহস্য মানবের গোলাপ

Link Copied!

sonalবিনোদন ডেস্ক : ‘আট হাজার গোলাপ! কিন্তু আমি জানি না আসলে তুমি কে, যে আমার কাছে এতো এতো গোলাপ পাঠাও। তোমাকে ধন্যবাদ জানানোর এটিই একমাত্র পথ ছিল!’ অসংখ্য গোলাপের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সোশাল সাইটে এভাবেই কথাগুলো লিখেছিলেন ‘জান্নাত ২’ খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান!
জানা গেছে, সোনাল চৌহানের ভারসোভার বাড়িতে নাম না জানা এক ব্যক্তি প্রতিদিনই তাকে গোলাপ উপহার পাঠাচ্ছেন।এভাবে সপ্তাহের প্রতি দিনই এক হাজার গোলাপ তার বাড়িতে এসে যাচ্ছে। অথচ কে পাঠাচ্ছে, কোথা থেকে পাঠাচ্ছে তার কোনো ঠিকানা নেই। এভাবে আটদিনে এখন তার ঘরে জমেছে আট হাজার গোলাপ! যা দেখে রীতিমত আপ্লুত এই অভনেত্রী!
প্রসঙ্গত, জান্নাত সিনেমার মধ্য দিয়ে বলিউডের সিনেমায় অভিষেক ঘটে সোনালের। এরপর থ্রিজি, বুদ্ধা তেরা হুগা বাপসহ বেশকিছু তামিল তেলেগু সিনেমায় অভিনয় করেন তিনি। চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘গ্রেট গ্রান্ড মাস্তি’।