ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাদল বরিষণে’ মনপুরা জুটি

Link Copied!

monpuraবিনোদন প্রতিবেদক : ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘মনপুরা’ ছবিতে জুটি বেঁধে দর্শকদের হৃদয় জয় করেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী ফারহানা মিলি। সেই থেকে আর কোন চলচ্চিত্রে তাদের একসঙ্গে দেখা যায়নি, যদিও ছোটপর্দায় মাঝেমধ্যেই হাজির হয়েছেন। সেই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিন উপলক্ষে নির্মিত ‘বাদল বরিষণে’ নাটকে আবারো জুটি বেঁধেছেন চঞ্চল-মিলি।
কাজী নজরুলের গল্প অবলম্বনে ‘বাদল বরিষণে’ নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনাত হোসেন যুথী। এতে বিরহী নায়িকা কাজরী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি।
গত ১৩ ও ১৪ মে পূবাইল ও রূপগঞ্জের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকে জুটি বাঁধা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘মনপুরার পর থেকে বেশ কয়েকটি নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছি। মূলত দর্শক ও নির্মাতাদের কারণেই এটা সম্ভব হয়েছে। তবে এবার প্রথমবারের মতো নজরুলের নাটকে মিলির সঙ্গে কাজ করলাম। আশা করছি সবার ভালো লাগবে।’
এদিকে নিজের চরিত্র প্রসঙ্গে মিলি বলেন, ‘কাজরী চরিত্রটি আমার মন ছুঁয়ে গেছে। কবি নজরুল বাংলার বিরহী নায়িকার এক অপূর্ব ছবি এঁকে গেছেন এ চরিত্রের মাধ্যমে। এমন চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আশা করছি, নাটকটি সবার কাছে ভালো লাগবে।’
উল্লেখ্য, আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিন উপলক্ষে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে ‘বাদল বরিষণে’।