ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিকশা কেন আস্তে চলে না…

Link Copied!

hridoi-tishaবিনোদন ডেস্ক : দৃশ্যগুলো দেখলে আপনার মনে পড়তে পারে সঞ্জীব চৌধুরীর সেই গানটা, এক পলকে চলে গেলো, আহ কি যে তার মুখখানা, রিকশা কেন আস্তে চলে না? কিন্তু আসলে গল্পটা তেমন নয়।
হৃদয় খান ও তিশা একই বিশ্ববিদ্যালয়ে পড়েন। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে চলতে গিয়ে একসময় তিশা ভাবলেন, হৃদয় ছেলেটা মন্দ না! তাকে জীবনসঙ্গী হিসেবে পেলে হয়তো সাংসারিক জীবন সুখে কাটবে। এজন্য তিশা তার মনের কথাগুলো বলে হৃদয় খানকে প্রেমের প্রস্তাব দেন! কিন্তু হৃদয় খান আসলে তিশাকে খুব ঘনিষ্ঠ বন্ধুর মতই মনে করেন। সেজন্য তিশার প্রস্তাব মেনে নিতে পারেননি। তিনি তিশার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন! এরমধ্যে তিশার মনের আকাশ ভারি হয়ে ওঠে।
মোটামুটি দৃশ্যটা এই। শেষ দিনের শুটিং। প্রথম অভিনয় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান, সঙ্গী তিশা। নাটকের নাম রূপকথা। নির্মাতা মোস্তফা কামাল রাজ উত্তরার দিয়াবাড়িতে ক্যাম্প ফেলেছেন শুটিংয়ের। দুজনের রোমান্সের শেষ কিছু দৃশ্য টুকে নিবেন ক্যামেরায়। এর আগেও ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। কিন্তু নাটকের গল্পটা কিছুতেই বলছেন না মোস্তফা কামাল রাজ। চমকটা গোপন হয়ে রইলো তার ইশারায়। আসন্ন ঈদে নাটকটি প্রচারিত হবে টেলিভিশনে। শিথিল রহমানের ক্যামেরায় তার আগে ধরা পড়লো দুই দিগন্তের দুই জনপ্রিয় তারকার কিছু মুহুর্ত।