স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার বৈরিতা সবারই জানা। খেলার সময় মাঠে দু’দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পর্যন্ত চলে। মাঠের বাইরেও কেউ কাউকে ছাড় দেন না। সুযোগ পেলেই একহাত নেয়ার চেষ্টা করেন তারা। এভাবে ব্যঙ্গ-ঠাট্টার ঘটনা রয়েছে অনেক।
এবার রিয়াল মাদ্রিদের পাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তেমনই ব্যঙ্গ করলেন বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে। পর্তুগিজ উইঙ্গারের ‘কালমা সেলিব্রেশন’ নিয়ে ঠাট্টা করার সময় যেন হেসে খুন পিকের সর্তীর্থ মেসি-সুয়ারেজরা।
প্রতিপক্ষের মাঠে গোল করার পর দর্শকদের চুপ থাকতে বলেন রোনালদো। উদযাপনে ধরা পড়ে সেটাই। বিশেষ করে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে গোল করার পর রোনালদোর এমন উদযাপন চিরাচরিত! সেটাই হয়তো ভালো লাগেনি পিকের। তাই রোনালদোকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

