ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের কথায় আবাহনীতে তিওয়ারি

Link Copied!

KKRস্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে কোনো দলই পাননি মনোজ তিওয়ারি! ঘরের মাঠের জমজমাট আসরটির ম্যাচগুলোতে দর্শকের ভূমিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আলো ছড়ানো এই ক্রিকেটার। একেবারে কি বসে থাকা যায়?
ওয়েস্ট বেঙ্গল ক্রিকেটার চলে এলেন বাংলাদেশে। যোগ দিলেন চলতি ডিপিএলের আসরে। নাম লেখালেন আবাহনী লিমিটেডে। তিওয়ারি জানালেন, কেকেআরের এক সময়ের সতীর্থ ও ভালো বন্ধু সাকিব আল হাসানের কথায়ই এই ক্লাবটিতে যোগ দিয়েছেন ভারতের হয়ে ১২টি ওয়ানডে এবং ৩টি টি২০ খেলা এই ক্রিকেটার।
সোমবার মিরপুর একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশি মিডিয়াকে তিওয়ারি বলেন, ‘সাকিব আমাকে এই ক্লাবে (আবাহনী) খেলতে বলেছিল। আমি বলেছিলাম, ঠিক আছে। এ ছাড়া তামিম, তাসকিন এখানে খেলছে। সাকিবও এই ক্লাবের হয়ে খেলে। যে কারণে আমি আবাহনীতে খেলার ব্যাপারে মনস্থির করি।’
এবারের ডিপিএলে সাকিব নাম লিখিয়েছেন আবাহনীতে। তবে আইপিএলে অংশ নেয়ায় খেলতে পারছেন না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ আসরটিতে। সাকিবের অভাবটা তিওয়ারি পুষিয়ে দেবেন, এমনটাই চাইবেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল।