ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বক্স অফিসে ‘আজহার’-এর দুর্দান্ত শুরু

Link Copied!

imranবিনোদন ডেস্ক : ১৩ মে বলিউড পর্দায় মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজহার’। ইমরান হাশমি অভিনীত সিনেমাটি ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে বানানো। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ছবিটি মুক্তির প্রথম দিনেই আশানুরূপ ভালোই শুরু করেছে। প্রথম দিনে ছিবিটি উঠিয়ে নিয়েছে প্রায় সাড়ে ছয় কোটি রুপি!
শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘আজহার’। সেইসঙ্গে মুক্তি পেয়েছে বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম এবং ডিয়ার ডেড নামের আরো দুটি ছবি! কিন্তু বাকি দুই ছবি থেকে আশানুরূপ দুর্দান্ত শুরু করেছে ইমরান হাশমির আজহার!
মুক্তি পেল বলিউডের কিসার বয় খ্যাত তারকা অভিনেতা ইমরান হাশমির চলতি বছরের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘আজহার’। আর মুক্তির সাথে সাথেই সোশাল সাইটসহ গণমাধ্যমের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ছবিটি। সবার মধ্যেই দারুন কৌতুহল যে, কিভাবে বিতর্কিত ক্রিকেটার আজহার উদ্দিনকে ইমরান হাশমির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নির্মাতা!
ছবিতে ক্রিকেটার আজহার উদ্দিনের ক্রিকেট জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনকেও তুলে ধরেছেন নির্মাতা! প্রেম, বিয়ে, ক্রিকেট জুয়ারিদের সঙ্গে তার সম্পর্ক এইসব বিষয় নিয়েই সিনেমা আজহার। নির্মাতা টনি ডি’সুজার নির্মাণে ছবিটিতে আজহারের চরিত্রে অসাধারণ অভিনয় করার পূর্ভাবাস দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি, মুক্তির প্রথম দিনে যেন সে কথায় প্রমাণ করলো। ছবিতে তার প্রেমিকা ও স্ত্রীর চরিত্রে আছেন নার্গিস ফাখরি ও প্রাচী দেশাই। এখন দেখার বিষয় ক্রিকেটার আজহার উদ্দিনকে কতোটা ফুটিয়ে তুললেন ইমরান হাশমি!
‘আজহার’ সিনেমার খুঁটিনাটি:
চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে ‘আজহার’-এর অবস্থান ৭ম। এরআগে আছে ফ্যান, বাঘি, এয়ারলিফট, ঘায়েল ২, কেয়া কুল হ্যায় হাম ৩, এবং কাপুর এন্ড সন্স।
২০১২ সালের পর থেকে মুক্তির প্রথম দিনে ইমরান হাশমির কোনো সিনেমা হিসেবে সবচেয়ে বেশি আয়কারি সিনেমা হিসেবে ‘আজহার’-এর অবস্থান তৃতীয়। এর আগে মুক্তির প্রথম দিনে ‘রাজ ৩’ আয় করেছে ১০.৫ কোটি রুপি আর ‘জান্নাত ২’-এর আয় ৮.৫ কোটি রুপি।
আজহার’-এর বাজেট:
আজহার’ ছবিটি নির্মানে মোট খরচ ৩৮ কোটি রুপি। এরমধ্যে ২৮ কোটি নির্মাণ খরচ, আর ১০ কোটি প্রিন্ট ও প্রমোশন খরচ!
প্রেক্ষাগৃহে ‘আজহার’:
ভারতজুড়ে মোট ২১০০ সিনে পর্দায় মুক্তি পায় ইমরান হাশমির আজহার।
বিশ্বজুড়ে ‘আজহার’:
আরব আমিরাতে ইমরান হাশমির আজহার মুক্তির প্রথম দিনে আয় করে ৭২.৭২ লাখ রুপি। যা ইমরান হাশমির কোনো সিনেমা হিসেবে আরব আমিরাতে সর্বোচ্চ আয়।
যুক্তরাজ্যে ২৩টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে আজহার। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে সাড়ে ছয় লাখ রুপি।
অস্ট্রেলিয়ার ১৯ পর্দায় মুক্তি পাওয়া আজহার প্রথম দিনে আয় করে ৮.৮৯ লাখ রুপি। এবং নিউজল্যান্ডের ৭টি সিনেপ্লেক্সে ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করে পৌনে তিন লাখ রুপি।