স্পোর্টস ডেস্ক : সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের খেলা। দুই দিন আগেই প্রিমিয়ার ক্রিকেটের পরবর্তী তিনটি রাউন্ডের সূচি ঘোষণা করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে অনিবার্য কারণবশত সূচিতে কিছু পরিবর্তন এনেছে তারা।
আগের ঘোষিত সূচিতে ২০ মে থেকে শুরু হওয়ার কথা ছিল অষ্টম রাউন্ডের খেলা। কিন্তু আম্পায়ার অ্যাসোসিয়েশনের এজিম ও নির্বাচন থাকায় তিন দিন ঢাকা লিগে তারা আম্পয়ারিং করতে পারবে না। সেই জন্য অষ্টম রাউন্ড থেকে সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সিসিডিএমের প্রিমিয়ার লিগের প্রধান সম্বনয়কারী আমিন খান।
ফলে ২০ মের পরিবর্তে অষ্টম রাউন্ড শুরু হবে ২৪ মে। আর নবম রাউন্ডের খেলা শুরু হবে ২৪ মে’র পরিবর্তে ২৮ মে এবং তা শেষ হবে ৩০ তারিখে। আগের রাউন্ডগুলোর মতো এবারও রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।
অষ্টম রাউন্ড:
২৪ মে: প্রাইম ব্যাংক -মোহামেডান (মিরপুর)
২৪ মে: প্রাইম দোলেশ্বর -কলাবাগান ক্রিকেট একাডেমী (ফতুল্লা)
২৪ মে: আবাহনী – গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
২৫ মে: রিজার্ভ ডে
২৬ মে: রূপগঞ্জ – ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) (ফতুল্লাা)
২৬ মে: ভিক্টোরিয়া-কলাবাগান ক্রীড়া চক্র (কেসি) (মিরপুর)
২৬ মে: ব্রাদার্স ইউনিয়ন- শেখ জামাল (বিকেএসপি-৩)
২৭ মে: রিজার্ভ ডে
নবম রাউন্ড:
২৮ মে: প্রাইম ব্যাংক -কলাবাগান ক্রিকেট একাডেমি (ফতুল্লা)
২৮ মে: প্রাইম দোলেশ্বর- আবাহনী (মিরপুরে)
২৮ মে: মোহামেডান – ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি)
২৯ মে: রিজার্ভ ডে
৩০ মে: রূপগঞ্জ – কলাবাগান ক্রিকেট একাডেমী (ফতুল্লা)
৩০ মে: ভিক্টোরিয়া- শেখ জামাল (মিরপুর)
৩০ মে: ব্রাদার্স – গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
৩১ মে: রিজার্ভ ডে

