বিনোদন ডেস্ক : ২০০২ থেকে শুরু বিশ্বের জৌলুসময় চলচ্চিত্র উৎসব কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছিলেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এরপর থেকে প্রতি বছেরেই তিনি কান উৎসবের স্বপ্নের গালিচায় হেঁটেছেন। আর এভাবেই বলিউডে তার নাম হয়ে যায় ‘কানের রানী’ বলে। আর প্রতি বছরের ধারবাহিকতায় চলতি বছরের কান উৎসবেও লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া রাই। আর এবার কানের গালিচায় তিনি পূর্ণ করলেন পনেরো বছর!
একাধারে গত ১৫ বছর ধরে ভারতীয় প্রতিনিধি হয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় একাই হেঁটে চলেছেন বলিউডের তুমুল জনিপ্রয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যদিও বছর কয়েক ধরে তার সঙ্গে নিয়মিত হাঁটতে দেখা যাচ্ছে বলিউডের স্টাইলিশ কন্যা খ্যাত তারকা অভিনেত্রী সোনম কাপুরকে! গত বছর সেই তালিকায় প্রথমবার যুক্ত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ! যদিও যদিও বলিউড অভিনেত্রীদের মধ্যে চলতি আসরে প্রথম দিনেই হেঁটে ফেলেছেন লাস্যময়ী অভিনেত্রী মল্লিকা সেরওয়াত!
১৩ মে ছিল কান উৎসবের তৃতীয় দিন। আর এদিনই ভারতের প্রতিনিধি হয়ে পনেরো বারের মত কান চলচ্চিত্র উৎসবের মত গৌরব আর জৌলুসময় ফিল্ম ফেস্টিভালের লাল গালিচায় হাঁটার সৌভাগ্য অর্জন করলেন! লাল গালিচায় হাঁটার পর ঐশ্বরিয়া রাই ‘স্লেক বে’ নামের একটি সিনেমার প্রিমিয়ারে অংশ নেন।
১১ মে রাতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এই উৎসবে যোগ দিতে গত পরশু একমাত্র সন্তান আরাধ্যকে নিয়ে ফ্রান্সে গেলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। প্রতিবারের মত এবারও ফ্রান্স ভিত্তিক ল’রিয়েল কসমেটিক ব্র্যান্ডের হয়ে কানের লাল গালিচা মাতাতে সেখানে গেলেন তিনি। শুক্রবারে লাল গালিচায় একবার হেঁটেছেন, কিন্তু ১৪ মে (শনিবারও) তাকে কান উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে।
এছাড়া অভিনেত্রী ঐশ্বরিয়া রাই শুধু এবার শুধু লাল গালিচায় হাঁটবেনই না, বরং তার আসন্ন সিনেমা ‘সর্বজিৎ’-এর আন্তর্জাতিক প্রমোশনেও অংশ নিবেন তিনি। এদিকে কান উৎসবে যোগ দিতে শনিবার কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। উৎসবে তার অভিনীত ‘রামন রাঘব’ ছবিটি দেখানো হবে। এছাড়াও ২২ মে পর্যন্ত চলা কান উৎসবের লাল গালিচায় অংশ নিবেন বলিউডের আরেক অভিনেত্রী সোনম কাপুর।

