ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিসদের পক্ষে আমার সমস্যা বোঝা অসম্ভব: সাকিব

Link Copied!

Sakibস্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই ব্যাট হতে রান পাচ্ছিলেন না বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল-এ বল হাতে কিছুটা নিজেকে ফিরে পেলেও ব্যাট হাতে ছিলেন ম্লান। অবশেষে তার শৈশবের গুরু সালাহউদ্দিনের সঙ্গে দেখা করে পরামর্শ নিলেন। তাতেই বাজিমত। কেকেআরের ব্যাটিং বিপর্যয়ের দিন দলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬৬ রান করলেন তিনি। এই নিয়ে ভারতের একটি বাংলা দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন যে কোচ সালাহউদ্দিনের মতো তার সমস্যাগুলো ক্যালিসদের পক্ষে বোঝা সম্ভব নয়।
কলকাতা নাইট রাইডার্সে জ্যাক ক্যালিস, সাইমন কাটিচ ও ওয়াসিম আকরামের মতো কোচিং স্টাফ থাকতে কেন সালাহউদ্দিনের সঙ্গে দেখা করলেন-এমন প্রশ্নে জবাবে সাকিব বলেছেন, ‘সে রকম কিছু নয়। ভাবলাম ওখানে (ঢাকা) গেলে তার সঙ্গে কথা বললে কিছুটা আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতে দু’দিন সময় কাটানোর প্রয়োজনও ছিল। দুটো কাজই হল।’
সালাহউদ্দিন তাকে কি পরামর্শ দিয়েছেন জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘বেশিরভাগটাই মানসিক শক্তি বাড়ানো নিয়ে বা মানসিকতা নিয়ে। কিছু ছোটখাটো টেকনিক্যাল মেরামতি তো করতেই হয়। তবে ওটাই আসল। আসলে যার সঙ্গে কথা বলে ভাল লাগে, কমফর্ট অনুভব করি, এই রকম সময় তার পরামর্শ নিলে ভাল ফল পাওয়া যায়। আগেও এ ভাল ফল পেয়েছি।’
শৈশবের গুরুকে নিয়ে তিনি আরো বলেন, ‘এর মানে এই নয় যে, এখানে আমি কমফর্টেবল নই। আসলে আমার ক্রিকেটের শুরু থেকে, মানে অনুর্ধ্ব ১৩-র সময় থেকে থেকে উনি আমাকে দেখে আসছেন, তাই স্বাভাবিক ভাবেই উনি আমাকে আরও ভাল ভাবে জানেন, আমার সমস্যাগুলো আরও ভাল বোঝেন। সে জন্যই তার কাছে গিয়েছিলাম পরামর্শ করতে। কাটিচ, কালিসরা তো আর ছোটবেলা থেকে আমাকে চেনেন না। তাদের পক্ষে আমার সমস্যাগুলো স্যারের মতো করে বোঝা সম্ভব নয়।’