ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ‘ডিইউ-এটুআই ইনফোগ্রাফিক্স কনটেস্ট’ শুরু

Link Copied!

Dhaka-universityনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে ‘ডিইউ-এটুআই ইনফোগ্রাফিক্স কনটেস্ট’ শুরু হয়েছে। ভবিষ্যৎ ইনফোগ্রাফার বাছাইয়ের লক্ষ্যে এই প্রতিযোগিতায় নেয়া শ্রেষ্ঠ ৫০ জনকে সরকারের বিভিন্ন সহযোগিতামূলক কাজে যুক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে তৈরি করবে।
বুধবার (১১ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এটুআই প্রকল্পের মহাপরিচালক কবির বিন আনোয়ার এবং ‘ডিইউ-এটুআই ইনফোগ্রাফিক্স কনটেস্ট’ প্রকল্পের পরিচালক অধ্যাপক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী এই প্রতিযোগিতায় ১১ মে থেকে আগামী ১০ দিন চলবে প্রতিযোগিতার প্রচারণা। ২২ মে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। ফেসবুক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন নিশ্চিত করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো ‘ডিইউ-এটুআই ইনফোগ্রাফিক্স কনটেস্ট’র আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম সংক্ষেপে তথ্য আদান-প্রদান বিষয়ে দক্ষতা অর্জন করবে। সাধারণ মানুষের কাছে তথ্যকে সহজভাবে উপস্থাপন এবং তথ্যভান্ডারে সবার প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এটুআই এর মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘আশা করছি এ কনটেস্টের নানা চীনা পদ্ধতি উন্নয়ন টুল, ইনফরমেশন শেয়ারিং, কর্মশালাসহ বিভিন্ন মাধ্যমে উদ্ভাবনী উপস্থাপনামূলক ন্যূনতম ৫০ জন ঢাবি শিক্ষার্থীকে পাবো। যারা সরকারের বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করার সুযোগ পাবে।’