ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো মানবিক গল্পে বলিউডের ‘ভাইজান’

Link Copied!

salman-Khanবিনোদন ডেস্ক : গত বছরের জুলাইয়ে ‘বজরঙ্গি ভাইজান’ নির্মাণ করে কাঁদিয়ে ছিলেন সবাইকে। আর সেই তুমুল জনপ্রিয় নির্মাতা কবির খানের পরিচালনায় আবারও নতুন ছবিতে ভাইজানের মত মানবিক গল্পেই অভিনয় করতে যাচ্ছেন ‘ভাইজান’ খ্যাত তারকা অভিনেতা সালমান খান। আর এই নতুন ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে আসছে জুলাইয়ে।
সালমানকে নিয়ে কবির খান যে আবারও ‘বজরঙ্গি ভাইজান’-এর মত ব্লকবাস্টার কোনো সিনেমা নির্মাণ করবেন এটা প্রায় নিশ্চিতই ছিল। গত মাসে গণমাধ্যমেও বিষয়টি পরিস্কার জানিয়ে ছিলেন কবির খান। আর এবার জানালেন কাজে নেমে পড়ার তারিখও।
আসছে জুলাইয়ে সালমানকে সঙ্গে নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছেন জানিয়ে নির্মাতা কবির খান জানালেন, হ্যাঁ। সালমানকে নিয়ে আসছে জুলাইয়ে আমার পরবর্তী সিনেমার কাজে হাত দিবো। এটাও ‘বজরঙ্গি ভাইজান’-এর মত একটি মানবিক গল্প।
গেল বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করেছে প্রখ্যাত নির্মাতা কবির খানের অসাধারণ সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। সিনে-বোদ্ধাদের প্রশংসাসহ ছবিটি বক্স অফিসেও সৃষ্টি করেছে ইতিহাস। বজরঙ্গি ভাইজানের তুমুল সাফল্যের পর আবারও সুপারস্টার অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন সিনেমার তারিখ ঘোষণায় ব্যাপক কৌতুহল দেখা গিয়েছে অগনিত ভক্ত দর্শকদের মাঝে। আর সেই ভক্তদের উদ্দেশেই কবির খান পরম আনন্দের সংবাদটি জানালেন।
তবে ছবিতে সালমানের বিপরীতে কাকে দেখা যবে সে বিষয়ে মোটেও কোনো ইঙ্গিত দেননি নির্মাতা কবির খান। যদিও ক’দিন আগে জোরগলায় শোনা গিয়েছিল যে প্রথমবারের মত কবির খানের নতুন এই ছবিতেই সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। বিশেষ করে ভারতীয় শীর্ষস্থানীয় মিডিয়াগুলো এমন গুজবে খবরই প্রচার করে আসছিল।
প্রথমবার সালমানের সঙ্গে দীপিকা, এমন খবরটি জানিয়ে ফিল্মিমানকি সংবাদে জানিয়েছিল যে, কবির খানের নির্মাণে আসন্ন সিনেমায় একসঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন সালমান খান ও দীপিকা পাডুকোন। গল্পের প্রয়োজনে ছবিটির সেট নির্মাণ হবে ষাটের দশকের। ছবিতে সালমান ছাড়াও আছেন আরেকজন হিরো। যাকে সালমানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে ওই চরিত্রটি কে করছেন তা এখনো নিশ্চিত নয়।
কিন্তু এমন খবর প্রকাশের পর নির্মাতা কবির খান দীপিকা থাকার বিষয়টি উড়িয়ে দেন।
প্রসঙ্গত, নির্মাতা কবির খান এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন। এরমধ্যে কাবুল এক্সপ্রেস, নিউইয়র্ক এবং ফ্যানটম খুব একটা বাণিজ্য সফল হয়নি। অন্যদিকে সালমান খানকে নিয়ে নির্মিত একথা টাইগার এবং বজরঙ্গি ভাইজান সিনে আলোচকদের প্রশংসা ছাড়াও বক্স অফিসে তুমুল বাণিজ্য করেছে। এমনকি গেল বছরে মুক্তি পাওয়া সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ বলিউডের ব্যবসা সফল সেরা দশ সিনেমার মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়।