ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক বয়ফ্রেন্ডকে খুঁজছেন শার্লিন

Link Copied!

sharnilবিনোদন প্রতিবেদক : নিশো একজন বড় সেলিব্রেটি। একদিন সকালবেলা শুটিংয়ে যাওয়ার পথে শার্লিন নামের এক মেয়ের সাথে দেখা হয় তার। মেয়েটির গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে নিশোর কাছে লিফ্ট চায় সে। মেয়েটির অনুরোধে নিশো তাকে গাড়িতে ওঠায়। কিন্তু মেয়েটি কোথায় নামবে তার কোন ঠিক ঠিকানা নেই। সে এক এক জায়গায় নামে এবং কি সব কাজ করে আবার মন খারাপ করে চলে আসে। কিছু বলেও না নিশোকে।
তাকে নিয়ে ঘুরতে ঘুরতে নিশো যখন বিরক্ত ঠিক তখন জানা যায় আসল কথা। মেয়েটি আসলে তার ফেসবুক বয়ফ্রেন্ডকে খুঁজছে। ছেলেটা হঠাৎ করেই লাপাত্তা হয়ে যায়।
এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘টু লাভ ইউ মোর’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিশো, শার্লিন প্রমুখ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।