ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেকেআরে সাফল্যের রহস্য জানালেন রাসেল

Link Copied!

KKRস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন আন্দ্রে রাসেল। ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করে যাচ্ছেন তিনি। বুধবার কিংস ইলেভেনের বিপক্ষেও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়েছেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
কেকেআরে রাসেলের এমন সাফল্যের নেপথ্যের কারণ কী? ক্যারিবীয়ান এই অলরাউন্ডার জানালেন, পরের ম্যাচে নিশ্চিত খেলতে পারছেন তিনি, যা তাকে বেশ আত্মবিশ্বাসী করে তুলছে। এটাই নাকি কেকেআরে তার সাফল্যের রহস্য!
আন্দ্রে রাসেল বলেন, ‘এটা জেনেই স্বস্তি অনুভব করি যে আগামী ম্যাচে আমি খেলছি। সামনে এগিয়ে যেতে এটাই তো আমাকে আত্মবিশ্বাসী করে তুলছে। এটা আমাকে আরো ভালো খেলতে সাহায্য করে। যদি এমন হতো যে পরবর্তী ম্যাচে ভালো খেলতেই হবে। সেভাবে পারফর্ম করতে না পারলে একাদশের বাইরে থাকতে হবে। সম্ভাবত এটাই আমার খেলায় প্রভাব পড়বে। নিজের মতো খেলতে পারব না। অপরদিকে যখন আমি শুনব আগামী ম্যাচেও খেলছি, তখনই আমি আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারব।
কোনো খেলোয়াড় তখনই ভালো করবে, যখন তার প্রতি দলের সবাই বিশ্বাস রাখবে। রাসেলের সাফল্যেও রয়েছে তার ছোঁয়া, ‘এটা কোনো ব্যাপার না যে আপনি কত রান করলেন কিংবা কত উইকেট পেলেন, এই জায়গাটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তাহলেই হয়তো আমার কাজটা আমি করতে পারব। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে দলের কোচিং স্টাফ, অধিনায়ক আমার প্রতি আস্থা রাখছেন।’