ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবু বরকে নিয়ে দেশে ফিরলেন মল্লিকা

Link Copied!

mollikaবিনোদন ডেস্ক :  হঠাৎ করেই বলিউড থেকে লাপাত্তা হয়ে গেলেন ‘মার্ডার গার্ল’ খ্যাত বলিউডের যৌনাবেদনময়ী তারকা অভিনেত্রী মল্লিকা সেরওয়াত। গত এক বছরের মধ্যে শুধু চলতি বছরের জানুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সেলফি তোলে আলোচনায় আসেন। এরপর গত মার্চ মাসে ফের সংবাদের শিরোনাম হন ফরাসি প্রেমিকের সঙ্গে নিজের সোশাল সাইটে একটি ফটো পোস্ট করে! আর এবার সেই প্রেমিককে নিয়ে নিজের দেশেই ফিরে এলেন মল্লিকা!
হ্যাঁ। গত মার্চ মাসে নিজের সোশাল সাইটে বর্তমান প্রেমিক ও হবু বরের সঙ্গে বেশকিছু ছবি পোস্ট করেন মল্লিকা সেরওয়াত। যেখানে ওই প্রেমিকের সঙ্গে বর্তমানে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন বলেও জানিয়ে ছিলেন মল্লিকা। এবার নিজের হবু বরকে নিজের দেশ দেখাতে সঙ্গে করে নিয়ে এলেন ফরাসি প্রেমিককে!
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মল্লিকার সঙ্গে ফরাসি প্রেমিক ব্যবসায়ী সিরিল ওঁকাফেকে দেখা গেছে। যার সঙ্গে নাকি বেশকিছু দিন ধরে চুটিয়ে প্রেম করছেন মল্লিকা।  এমনকি মুম্বাইয়ে সিরিল ওঁকাফেকে নিয়ে আসার খবরটি জানিয়ে মল্লিকা একটি ভিডিও বার্তাও দেন।
ভিডিও বার্তায় মল্লিকা বলেন, শিগগিরই মুম্বাই ওঁকাফেকে নিয়ে ঘুরে দেখাতে পারবো বলে আমি গর্বিত। কারণ সে আমাকে তার প্যারিস শহর ঘুরে দেখিয়েছে। এবং আমার সঙ্গে ফরাসি স্টাইলে রোমান্স করেছে। আর এখন আমি তার সঙ্গে ভারতীয় স্টাইলে রোমান্স করবো। আর তাকে নিশ্চয় তাজমহলটা দেখিয়ে আনবো।
এর আগে গত মার্চে সরাসরি টুইট করে মল্লিকা জানিয়ে ছিলেন যে, ‘প্রেমে পড়াই সবচেয়ে অসাধারণ অনুভূতি। পৃথিবীতে এরচেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। আর এই সুন্দর অনুভূতি আরো সুন্দরতম হয়ে ওঠে দু’জনের মধ্যে সমান ভালোবাসা বিরাজ করে।’
উল্লেখ্য, খোলামেলা শরীরী ভঙ্গি দিয়ে বলিউডে পা রেখেই সবার নজরে এসেছিলেন মল্লিকা। বিশেষ করে বলিউডের কিসার বয় খ্যাত ইমরান হাশমির সাথে ‘মার্ডার’ ছবি দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। মার্ডার ছাড়াও ‘হিশ’এবং সর্বশেষ ‘ডার্টি পলিটিক্স’নামের একটি ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি।