ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবম আইপিএলের সেরা একাদশে মুস্তাফিজ

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : কাটার, ইয়র্কার, স্লোয়ার আর বাউন্সার দিয়ে ইতোমধ্যে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন মুস্তাফিজুর রহমান। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরের মাঝপথেই একটি স্বীকৃতি পেয়ে গেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আইপিএলের সেরা রেখেছে মুস্তাফিজকে।
এই একাদশটি তৈরি করেছেন স্যামুয়েল ফেরিস। তিনি বিবেচনায় রেখেছেন ০৩ মে’র পূর্ব পর্যন্ত চলমান আইপিলের পারফরম্যান্স। স্যাম ফেরিস নামে পরিচিত এই ক্রিকেটবোদ্ধা মুস্তাফিজের প্রশংসায় বলেন, ‘গত টি২০ বিশ্বকাপেই মুস্তাফিজকে আসল রূপে দেখা যায়। বর্তমানে আইপিএলে আলো ছড়াচ্ছে। কাটার, ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার- সব ধরনের অস্ত্রই তার হাতে রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদে সে ‘ফিজ’ নামেই পরিচিত। শুধু ভাষাগত সমস্যার কারণে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার যোগাযোগে একটু সমস্যা হচ্ছিল।’
তিনি আরো বলেন, ‘তার বোলিং মোকাবিলায় বিশ্বসেরা ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে। কিং ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছিল দুটি উইকেট। এ ছাড়া তার প্রথম ১৫ বলে ব্যাটসম্যানরা সংগ্রহ করেছিল মাত্র এক রান! আর গোটা ৪ ওভারে একটা বাউন্ডারি হয়নি। ২০ বছর বয়সী এই পেসার দারুণ মেধাবীও বটে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার আইপিএলের সেরা একাদশ:
১. ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ)
২. বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৩. রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ানস)
৪. এবি ডি ভিলিয়ার্স (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৫. গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
৬. কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস)
৭. ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস)
৮. মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)
৯. মিচেল ম্যাকক্লেনাঘেন (মুম্বাই ইন্ডিয়ানস)
১০. মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)
১১. অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)