ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালের টিকিট না পাওয়ায় দুঃখিত গার্দিওলা

Link Copied!

gardiolaস্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ২-১ ব্যবধানে জিতেও ফাইনালের টিকিট পেল না বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে বেশি গোল দিতে না পারার খেসারত দিতে হয়েছে তাদের। দুই লেগ মিলে ২-২ ব্যবধানে ড্র করলেও বায়ার্নের মাঠে দুটি গোল দিয়েছে অ্যাটলেটিকো।
অপরদিকে বায়ার্ন প্রতিপক্ষের মাঠে কোনো গোলই দিতে পারেনি। যে কারণে ফাইনালের টিকিট পেল না বাভারিয়ানরা। এর জন্য দুঃখিত বায়ার্ন বস পেপ গার্দিওলা। তবে দল ভালো খেলায় তিনি গর্বিত।
ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের কোচ গার্দিওলা বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবেই খেলতে পেরেছি। সর্বোপরি আমরা একটি গোল মিস করেছি। সকল খেলোয়াড়ের পক্ষ থেকে আমি দুঃখিত।’
নিজের সেরাটা ঢেলে দিয়েও দলকে ফাইনালের টিকিট এনে দিতে পারেননি গার্দিওলা। তবে শিষ্যদের খেলায় মুগ্ধ তিনি, ‘এই দলের (বায়ার্ন) জন্য আমি আমার জীবন দিয়েছি! নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারিনি। তবে এই দল নিয়ে আমি গর্বিত। আমরা মাদ্রিদে ভালো খেলেছি। আবার ঘরের মাঠেও ভালো খেলেছি।’