ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হায়দরাবাদে বিপ্লব ঘটিয়েছেন মুস্তাফিজ : মুরালি

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : চলতি আইপিএল আসরে চমক উপহার দেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা এখন সর্বত্র।
প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটবোদ্ধা, সমর্থক এমনকি একনেকের সভায় এই কাটার মাস্টারে প্রশংসা করে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। এবার এই বিস্ময় বালকের পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার কথা জানালেন হায়দরাবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরন।
দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে মুস্তাফিজ বন্দনা করে লঙ্কান ক্রিকেট গ্রেট মুরালি বলেন, ‘হায়দরাবাদের হয়ে দারুণ পারফরম্যান্সে মুস্তাফিজ অপরিমেয় সম্ভাবনার কথা জানান দিয়েছেন। সে শুধু বাংলাদেশ ক্রিকেটে নয় হায়দরাবাদের চলতি মৌসুমেও বিপ্লব ঘটিয়েছে। আমি মনে করে ঠিক মতো পরিচর্যা করলে দীর্ঘ ক্যারিয়ারে মুস্তাফিজ অনেক দূর যেতে পারবে।’
মুস্তাফিজ, আশিষ নেহরা এবং ভুবনেশ্বর কুমারকে নিয়ে গড়া হায়দরাবাদের বোলিং অ্যাটাককে সেরা দাবী করে মুরালি বলেন, ‘ আমাদের দলে আশিষ নেহরা, মুস্তাফিজুর রহমান এবং ভুবনেশ্বর কুমারের মতো বোলার রয়েছে। আমার মনে হয় দলের কঠিন সময়গুলোতে আমরা দারুণ বোলিং আক্রমণ গড়ে তুলতে পারি। যা আমাদেরকে আসরে ভালো করতে বেশ সহায়তা করছে। আশা করছি আমাদের সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা নকআউট পর্ব পর্যন্ত লড়াই করতে পারবো।’
আইপিএলের চলমান আসরে ৭ ম্যাচ শেষে ৪ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ মে নিজেদের ঘরের মাঠে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দরাবাদ।