নিজস্ব প্রতিবেদক : স্বামীসহ আত্মগোপন করেছেন মডেল ডা. জাকিয়া মুন। শনিবার সন্ধ্যায় তাদের পৃথক ভাবে গুলশান ও অ্যলিফেন্ট রোডের বাড়িতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। কিন্তু এসময় দু জনের কাউকেই পাওয়া যায়নি বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, মডেল মুন দীর্ঘ দিন ধরে কার্নেট সুবিধার অপব্যবহার করা আনা ৫ কোটি মূল্যের একটি পোরশে জিপ ব্যবহার করছিলেন। পরে ৬ এপ্রিল মুনের বাসা থেকে ওই জিপটি জব্দ করা হয়।
এরপরই গাড়ির মালিকানা বিষয় বক্তব্য জানতে দু’বার মুন ও মহসিনকে সমন জারি করা হয়। কিন্তু তারা হাজির না হওয়ায় গত ১৯ এপ্রিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ফেরদৌসী মাহবুবকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
মুন এলিফ্যান্ট রোডের এআরসি টাওয়ারের ২/এ, ৭৪ নম্বর অ্যাপার্টমেন্টে বসবাস করেন। মুনের মা জহুরা বেগম জানান, ‘গাড়ি জব্দের পর থেকে মুন পলাতক।’
এদিকে একই সময়ে মুনের স্বামী ব্যবসায়ী মহসিনকে ধরতে গুলশান-১ এর ৩৩ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির বি-৫ অ্যাপার্টমেন্টে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। কিন্তু সেখানেও কাউকে ন পেয়ে ফিরে যান গোয়েন্দারা।

