প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েডের প্রতিটি আপডেট ভার্সনেই থাকে নতুন কিছু বৈশিষ্ট্য। আগের অপারেটিং সিস্টেমের সমস্যার সমাধান এবং ডেভেলপও করা হয়ে থাকে নতুন সিস্টেমে। অ্যানড্রয়েডের মার্শ মেলো ভার্সন বাজারে এসেছে বেশ কিছুদিন। এই অপারেটিং সিস্টেমে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় গোপন ফিচার। এই ফিচারগুলো ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার হবে আরো সহজ এবং উপযোগী।
জেনে নেই মার্শ মেলোর গোপন ফিচারগুলো:
প্রত্যেক ট্যাবেই গুগল
স্মার্টফোনে মেইল চেক করার সময় বা ফেসবুকিং করার সময়ও সিঙ্গেল ট্যাবে গুগল সার্চ ব্যবহার করার অপশন রয়েছে মার্শ মেলোতে। গুগল সার্চ বাটনটি অদৃশ্য থাকলেও যে কোন অ্যাপস ব্যবহার করার সময় সিঙ্গেল ট্যাবে গুগল সার্চ ব্যবহার করা সম্ভব।
হোম স্ক্রিনে থাকবে ‘ওকে গুগল’
মার্শ মেলোতে হোম স্ত্রিনেই মিলবে গুগল বার। ‘ok google’ বললেই গুগল সার্চ কাজ করবে। গুগল সার্চ অপশন দিয়ে ফোনের যে কোন কাজ করা যাবে। যেমন, ফেসবুক অ্যাপস চালু করা, গান শোনা, ভিডিও দেখা সহ যে কোন নির্দেশনা ‘ওকে গুগল’ কে বললেই কাজ শুরু হয়ে যাবে।
ফাইল এক্সপ্লোরার
মার্শ মেলোতে ফাইল এক্সপ্লোরারের জন্য কোন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হয় না। ফাইল এক্সপ্লোরার নামে একটি বিল্ট ইন অ্যাপস রয়েছে এই অপারেটিং সিস্টেমে। এখান থেকে যে কোন বেসিক কাজ যেমন, কপি, মুভ, পেস্ট করা সম্ভব। এই ফাইল এক্সপ্লোরারে রয়েছে সার্চ বাটন। যা দিয়ে ফোন বা মেমোরি কার্ডের যে কোন ছবি, গান, ফাইল খোঁজা সম্ভব।
লক স্ক্রিন ম্যাসেজ
মার্শ মেলোতে ফোনের ডিসপ্লে লক থাকলেও দেখা যাবে নটিফিকেশন। স্মার্টফোনে নতুন কোন মেইল এলে অথবা ফেসবুকের নটিফিকেশনও দেখা যাবে লক স্ক্রিন থাকার পরেও। এছাড়াও লক স্ক্রিনে ফোন হারিয়ে গেলে ইমার্জেন্সি যোগাযোগের নাম্বার, ঠিকানা বা মেইল এড্রেস দেয়ার অপশনও রয়েছে এই অপারেটিং সিস্টেমে।
লক স্ক্রিনে কোন মেসেজ দেখানোর জন্য ‘সেটিংস’ এ গিয়ে ‘সিকিউরিটি’ থেকে ‘লক স্ক্রিন মেসেজ’ অপশনে যে কোন বার্তা লেখা যাবে।
কুইক সেটিংস ও স্ট্যাটাস বার
মার্শ মেলোতে দ্রুত ফোনের সেটিংস পরিবর্তন করার জন্য কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার অপশন রয়েছে। এছাড়াও স্ট্যাটাস বারে যে ফাংশন গুলো বেশি প্রয়োজন হয়, তার শর্টকাট রাখার ব্যবস্থাও রয়েছে। স্ট্যাটাসবারের যে কোন তথ্য লুকিয়ে রাখারও সুযোগ রয়েছে এই অপারেটিং সিস্টেমে।
স্মার্ট ভলিউম কন্ট্রোলস
অ্যানড্রয়েডের ললিপপ ভার্সনে ভলিউম কন্ট্রোলার নিয়ে অভিযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে মার্শ মেলোতে ভলিউম কন্ট্রোল সমস্যার সমাধান করা হয়েছে। ভলিউম কন্ট্রোল করার জন্য ভলিউম বাটন প্রেস করলে কথা বলার ভলিউম সহ মিউজিক ও অ্যালার্মের ভলিউম ও নিয়ন্ত্রন করার ব্যবস্থা থাকছে। বাটন প্রেস করার পর সাউন্ডের স্ট্যাটাস বার আসার পরে ডাউন এরোতে টাচ করলে অন্যান্য ভলিউম কন্ট্রোলের অপশনগুলোও প্রদর্শন করবে।
ম্যানেজ অ্যাপ পারমিশন
অ্যানড্রয়েডে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো চালানোর জন্য ফোনের লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদির প্রয়োজন হয়। এই অপশন দিয়ে কোন অ্যাপস এই অপশনগুলো পরিচালনা করতে পারবে আর কোন অ্যাপসে আপনি অনুমতি প্রদান করবেন না, তা নির্ধারণের ব্যবস্থা রয়েছে। এই সেটিংস সেট করার জন্য ফোনের ‘সেটিংস’ বাটন থেকে ‘অ্যাপস’ এ গিয়ে ‘অ্যাপ নেম’ এ প্রবেশ করে ‘পারমিশন’ অপশন থেকে সেট করা যাবে।
লক স্ক্রিন থেকেও করা যাবে ভয়েস সার্চ
স্মার্টফোন লক থাকলে ইমার্জেন্সি ডায়াল বা ক্যামেরা ব্যবহার করা ছাড়া অন্যান্য অ্যানড্রয়েড ভার্সনে অন্য কোন কাজ করা যেতো না। তবে মার্শ মেলোতে রয়েছে লক স্ক্রিনেও গুগল সার্চের সুবিধা। লক স্ক্রিনে সোয়াপ করলে মাইক্রোফোন আইকন প্রদর্শন করবে। এবং এই আইকন থেকে গুগল সার্চ ব্যবহার করা যাবে।
অন করা যাবে ব্যাটারি সেভার
অ্যানড্রয়েড ভার্সনের মধ্যে মার্শ মেলোতে মিলবে ব্যাটারি সেভার অপশন। ব্যাটারি সেভার অপশন ব্যবহার করা যাবে ‘সেটিংস’ থেকে ‘ব্যাটারি’ এবং ‘ব্যাটারি সেভার’ অন করলে যেসব অ্যাপসে ব্যাটারি বেশি ব্যবহৃত হয় সেসব অ্যাপসের পারফরমেন্স কমে ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে।

