ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমিতাভ-বিদ্যা-নওয়াজের ফার্স্টলুক

Link Copied!

amitab-bidya-newajবিনোদন ডেস্ক : ঋভু দাশগুপ্তর ‘টি ই থ্রি এন’ চলচ্চিত্রে তিন তারকার মুখ দর্শন ঘটলো। সম্প্রতি আলোচিত ছবিটির কিছু ছবি প্রকাশ পেয়েছে। ফার্স্ট লুক হিসেবে ধরে নিলে ছবিটিতে দেখা গেছে অমিতাভ বচ্চন, বিদ্যা বালান ও নওয়াজ সিদ্দিকীকে।
একটু তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে ‘টি ই থ্রি এন’। চলতি বছরের ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। যদিও বিগবি পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনেরও একটি ছবি মুক্তি পাচ্ছে এ সময়ে, শশুরের সাথে কিছুটা সংঘাততো এবার ঘটবেই। তবে, এ খবর আলোচ্য নয়।
‘টি ই থ্রি এন’ এ বিদ্যা বালানকে দেখা যাওয়ার কথা ছিল পুলিশের চরিত্রে। কিন্তু ফার্স্ট লুকের এ ছবিতে দেখা যাচ্ছে কামিজ আর জিন্সে। পাশে বসা অমিতাভ। আর নওয়াজ চড়েছেন মোটর সাইকেলে। আর অমিতাভ স্কুটিতে। যদিও অমিতাভ আর নওয়াজের শুটিং মুহুর্তের কিছু ছবি আগেই দেখে নিয়েছেন ভক্তরা।