ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সরকারি ওয়েব সাইটে হঠাৎ সানি লিওন!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : সন্দেহাতীতভাবে ভারতের শোবিজ অঙ্গনে শুধু নয়, বরং সব জায়গাতেই সবচেয়ে আলোচিত অভিনেত্রী ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত সানি লিওন। তার প্রমান পাওয়া গেল সম্প্রতি বৃহত্তর হায়দরাবাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটেও!
ভারতে প্রায়শই সানি লিওনকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে যায়। তার পক্ষে বিপক্ষে নানা ধরেনের যুক্তি তর্কে জড়িয়ে পড়েন অনেকে। অতীতের সানি লিওনের কথা তুলে অনেকে তাকে দেশ থেকে বিতাড়িত করারও চেষ্টা করেন। অথচ সেই সানিকেই গত সোমবার পাওয়া গেল ভারতের বৃহত্তর হায়দরাবাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে! তাও সেই পুরনো সানি লিওনকে! যার বসনে নেই কোনো কাপড়!
হ্যাঁ। এমন বিব্রত ঘটনার সম্মুখেই পড়তে হয়েছে বৃহত্তর হায়দরাবাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। কারণ, গত সোমবার তাদের এই ওয়েব সাইটটি কে বা কারা হ্যাকড করে। আর হ্যাক করার পর সেই সাইটে সানি লিওনের নগ্ন ছবি পোস্ট করে দিয়ে যায়। সোমবার দুপরের পর থেকেই সরকারি ওই ওয়েব সাইটটিতে প্রবেশ করলেই শুধু সানি লিওনের নগ্ন ছবি দেখা গেছে বলে জানিয়েছে মুম্বাই মিরর।
হ্যাকড হওয়ার বিষয়টির খোঁজ পেয়েই মিউনিসিপ্যাল কর্পোরেশনের টেকনিক্যাল টিম কাজে লেগে যায়। দ্রুত সানি লিওনের ছবিগুলো পেইজ থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ এইসব চেষ্টা করেও ব্যর্থ হয় পুরো টিম। এরপর অবশ্য রাতে ওয়েব সাইটটি ফিরে পায় মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর এমন বিব্রত ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয় ওয়েব সাইটটির পক্ষ থেকে।