ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঋত্বিক-কঙ্গনার ফাঁস হওয়া ছবি নিয়ে তুলকালাম

Link Copied!

kongona-hrithikবিনোদন ডেস্ক : ঋত্বিক রোশান ও কঙ্গনা রানাউতের মধ্যে চলমান বিবাদের বোধয় কোনোরকম সুরাহা শিগগিরই হচ্ছে না। আইনি ঝামেলার পর দুজনের মধ্যে ফের শুরু হয়েছে কাধা ছুড়াছুড়ি। সম্প্রতি ইন্টারনেটে ঋত্বিক-কঙ্গনার একটি ছবি ফাঁস করা হয়, যাতে কঙ্গনার সঙ্গে ঋত্বিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমনটিই বোঝায়! কিন্তু এ ছবিটি নাকি যে নোংরাভাবে প্রচার করা হয়েছে, ঠিক তেমনটি নয় মোটেই!
হ্যাঁ। সম্প্রতি ঋত্বিক রোশান ও কঙ্গনার ফাঁস হওয়া ছবিকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বলার যে প্রবনতা তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ঋত্বিক। তিনি এটিকে মোটেও ঘনিষ্ঠ বলতে রাজি নন। ঋত্বিকের আইনজীবীরাও নাকি এমন কাণ্ড নিয়ে যথেষ্ঠ বিব্রত।
কঙ্গনা-ঋত্বিকের যে ছবিটিকে ঘনিষ্ঠ ছবি বলে প্রচার করা হচ্ছে এটি নাকি ‘কৃষ ৩’-এর র‍্যাপ আপ পার্টির! সেখানে দেখা গেছে কঙ্গনাকে পিছনে থেকে জড়িয়ে ধরে আছেন ঋত্বিক। ছবি দেখে মনে হচ্ছে, দু’জনের কেউই অস্বস্তি বোধ করছেন না। বরং তাদের মুখভঙ্গি এমন, যেন এটা নিতান্তই স্বাভাবিক। অথচ অপপ্রাচার আর ফায়দা লাভের উদ্দেশে এমন একটি ছবিকে তৃতীয় কেউ ব্যবহার করছে বলেও মনে করেন ঋত্বিকের আইনজীবী।
অন্যদিকে কঙ্গনার সঙ্গে গোপনে ঋত্বিকের সম্পর্ক ছিল আর এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিটি তার প্রমান। এমন কথাই মানছেন কঙ্গনার আইনজীবী। ছবিটিকে সত্যি দাবী করে কঙ্গনার আইনজীবী রিজওয়ানা বলেন,  যদি কঙ্গনাকে সামাজিকভাবে নাই চিনতেন ঋত্বিক, তাহলে কিভাবে তিনি কঙ্গনাকে ওভাবে আলিঙ্গন করতে পারেন? ছবিটিতো তারই বড় প্রমান।
প্রসঙ্গত, এক সময় খুব ভালো বন্ধুত্ব ছিল বলিউডের কুইন খ্যাত শীর্ষস্থানীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত ও কৃষ খ্যাত তুমুল জনপ্রিয় তারকা ঋত্বিক রোশনের মধ্যে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের মধ্যকার সম্পর্কটা ক্রমশই মন্দ থেকে মন্দতর হচ্ছে। পরস্পরকে আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছেন। আর এরপরই মূলত বের হয়ে আসছে তাদের ভেতরকার আরো অনেক গোপনসব তথ্য! তারই ধারাবাহিকতায় ক’দিন আগে খবরে আসে যে ঋত্বিকের সঙ্গে গোপনে নাকি বাগদানও হয়েছিল কঙ্গনার।