ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার ক্রিকেটে এনামুলের সেঞ্চুরি

Link Copied!

anamulস্পোর্টস  ডেস্ক : ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সেঞ্চুরির দেখা পেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে তিন অংকের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন তিনি।
শেষ পর্যন্ত ১০০ রান করার পর সাইফুদ্দিনের বলে আউট হয়ে যান এনামুল। ৮৫ বল মোকাবেলা করে ৪টি বাউন্ডারি ও ৭টি বিশাল ছক্কার সাহায্যে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি। বছর দুয়েক আগে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত খেলতেন বিজয়। এমন কি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপেও খেলতে গিয়েছিলেন তরুণ এই ওপেনার।
তবে বিশ্বকাপের একটি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কলার বোন ভেঙ্গে যায় বিজয়ের। তারপর থেকে বাংলাদেশ জাতীয় দলের আর নিয়মিত খেলতে পারছেন না তিনি। তাই এবারের প্রিমিয়ার লিগটাকে এক প্রকারের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই ব্যাটসমান।