ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে গভীর রাতে আগুন আতঙ্ক

Link Copied!

rajshahiরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গভীর রাতে শিক্ষার্থীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রোকেয়া হলের শিক্ষার্থীদের কয়েক জন জানান, গভীর রাতে শর্ট সার্কিটের কারণে হলের বাথরুমে বৈদ্যুতিক তারে আগুন লাগে। ওই সময় কয়েকটি বাল্ব বিস্ফোরিত হয়। এতে হলে আগুন ধরেছে বলে আবাসিক ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় আবাসিক ছাত্রীরা যে যার মতো করে হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
হল কর্তৃপক্ষ দমকল বিভাগকে সংবাদ দেয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে শর্ট সার্কিটের বিষয়টি নির্নয় করেন।
রোকেয়া হলের প্রকোষ্ট রুবাইয়াত ইয়াসমিন জানান, তৃতীয় ব্লকের বাথরুমে শার্ট সার্কিট থেকে তারে আগুন লাগে। ওই সময় কয়েকটি বাল্ব বিস্ফোরিত হয়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন ও হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে দমকল বিভাগের কর্মীরা এসে বিষয়টি নিশ্চিত করলে ছাত্রীরা রুমে ফিরে যায়।