ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গড়ে তোলার দাবি

Link Copied!

Badol-Trade-Union-1
নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের স্বার্থে দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গড়ে তোলার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মে দিবস উপলক্ষে শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাসদ।

সমাবেশে উপস্থিত ছিলেন-জাসদের (একাংশ) কার্যকরী সভাপতি সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মহব্বত আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানবতার চেতনার জন্যই মে দিবস পালন করতে হবে। শ্রমজীবীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক রাজনীতিতে মালিকগোষ্ঠী যেমন জড়ায় তেমনি শ্রমিকদেরও অনেক সময় উস্কে দেওয়া হয়। দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠনে মালিকদের তালবাহানা অন্যায়। সংশ্লিষ্ট সকলকে এ অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের উচিত শ্রমজীবী মানুষের হাতকে একত্রিত করে গণতন্ত্রের শত্রু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।