ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবম ওয়েজবোর্ডের দাবি সাংবাদিক নেতাদের

Link Copied!

newspapers-1

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা। রোববার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবি জানান নেতারা। ডিইউজের সভাপতি সাবান মাহমুদ ও আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আন্দোলন ও অধিকার আদায়ের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের অভাবে সাংবাদিকদের দাবি আদায়ের কাজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যার সমাধান বের করতে হলে সকল সাংবাদিককে নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে এবং সেটি বাস্তবায়ন করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান বাস্তবায়ন না করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ তিনি সংবাদপত্র টেলিভিশন-বেতার এবং অনলাইনে ওয়েজবোর্ড অন্তভুক্তির দাবি জানান। যে সকল প্রত্রিকার জন্য অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন হয়নি তাদের বাস্তবায়ন, সেইসঙ্গে বৈশাখী ভাতাও ওয়েজ বোর্ডে অন্তর্ভূক্তির দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরান, ডিইউজের উপ মহাসচিব অমীয় ঘটক পুলক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা প্রমুখ।