ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পের ১৩ দিন পর জীবিত উদ্ধার!

Link Copied!

Earthquake
আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে ৭২ বছরের এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা এ কথা জানিয়েছে।

ভূমিকম্পের ১৩ দিন পর শুক্রবার ভেনেজুয়েলার এক উদ্ধারকারী দল মান্যুয়েল ভাসকুইজ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয় ভেনেজুয়েলার দূতাবাসের ওয়েবসাইটে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ভূমিকম্প উপদ্রুত ইকুয়েডরের মানাবি প্রদেশে কাজ করছিল উদ্ধারকারী দলটি। এ সময় তারা ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে মানুষের কান্না শুনতে পায়। এরপরই তারা মৃতপ্রায় মান্যুয়েল ভাসকুইজকে বের করে আনে। দীর্ঘদিন ধ্বংসস্তূপে আটকে থাকার কারণে তিনি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন। উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তিনি কিডনি ও ডায়রিয়াসহ নানা ধরনের জটিলতায় ভুগছেন। এছাড়া তিনি কিছুটা অপ্রকৃতস্থ আচরণ করছেন। ওই দুর্ঘটনায় তার পায়ের কয়েকটি আঙ্গুলও খোয়া গেছে।

ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে গত ১৬ এপ্রিল ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভয়াবহ ওই ভূমিকম্পে ৬৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। ১৯৭৯ সালের পর সেখানে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা।