ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

Link Copied!

WorldBankঅর্থনৈতিক প্রতিবেদক : চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার ৬ দশমিক ৮ হতে পারে বলে পূ্র্বাভাস দিয়েছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। একই সঙ্গে সরকারের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্নও তুলেছে সংস্থাটি।
তবে চলতি অর্থবছরে অর্জিত ৬ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক বলে মন্তব্য করে বিশ্বব্যাংক।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করা হয়। সংস্থার বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন ডেভেলপমেন্ট আপডেট তুলে ধরেন।
এতে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসাব মেলানো যাচ্ছে না। বাংলাদেশ সরকার বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।
সংস্থাটি প্রশ্ন রেখেছে, এ বছর শুধু রপ্তানি ছাড়া অন্য কোনো সূচকই ভালো অবস্থানে নেই, তাহলে কীভাবে প্রবৃদ্ধি এত হবে?