নিজস্ব প্রতিবেদক : শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আনন্দ বেদনার স্মৃতি বিজড়িত মহান মে দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় শ্রমিক জোট।
কমসূচির অংশ হিসেবে রোববার (১ মে) সকাল ১০টায় জাতীয় শ্রমিক জোটের উদ্যোগে মুক্তাঙ্গনে (পুরানা পল্টন মোড়) শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এতে সমাবেশে সভাপতিত্ব করবেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও জাতীয় শ্রমিক জোট সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ।
আলোচনায় অংশ নেবেন সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা রনি, কেন্দ্রীয় নেতা সানোয়ার হোসেন, ইউনুস আলী মিন্টু, হেনা চৌধুরী, ফাহমিনা কাশেম প্রমুখ।
জাতীয় শ্রমিক জোটের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

