ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌক্তিক দাবিতে শ্রমিকদের আইনি সহায়তা দেয়া হবে

Link Copied!

workerনিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের সকল যৌক্তিক দাবিতে আইনগত সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল নামে আইনজীবীদের একটি সংগঠন।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সংগঠনটির নিজস্ব প্যাডে এ ঘোষণা দিয়ে তারা বিভিন্ন গণমাধ্যমে এ বিবৃতি দেয়।
তাতে বলা হয়, শ্রমিক মেহনতি জনতারাই দেশের প্রধান চালিকা শক্তি। শ্রমিকরাই অক্লান্ত শ্রম দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মহান মে দিবসের এই দিনে শ্রমিক মেহনতি জনতাকে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে বিনম্র সালাম ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে বহুল আলোচিত সাভারের রানা প্লাজা দুর্ঘটনা, তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডসহ সকল দুর্ঘটনায় নিহত সকল শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনাও করে সংগঠনের নেতারা।
বিবৃতি আরো বলা হয়, শিল্পমালিকদের গাফিলতির কারণে ঘটে যাওয়া শ্রমিকদের মৃত্যুর মিছিলের জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দেশের সকল শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের মানবাধিকার রক্ষা, শ্রমিকদের সকল ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে আইনগত সহায়তা দানের ঘোষণা দিয়েছে আইনজীবীদের সংগঠন এই সংগঠনটি।
সংগঠনের পক্ষ বিবৃতি দাতারা হলেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, অ্যাড. এস এম জুলফিকার আলী জুনু, শফিউল্লাহ, হাদিউল ইসলাম মল্লিক, আকবর হোসেন, আরিফুল ইসলাম, নাসিমুল হাসান, এমদাদুল হক, সামসুল ইসলাম মুকুল, খন্দকার হান্নান, শিকদার জাহিদ, মোতাহার হোসেন, নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান, হেমায়েত বাদশা, ফারজানা সুলতানা সাথী, শান্তা খন্দকার, মোজাম্মেল হক হিমু, সাইফুজ্জামান তুহিন, জাকারিয়া স্বপন, কবির হোসেন, ফেরদৌস, মাহবুবুর রহমান রুপম ও রাশেদুল হাসান সুমনসহ ৭১ জন আইনজীবী।