ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প র‍্যালিতে বিক্ষোভ, ভাংচুর

Link Copied!

trumpআন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় একটি র‍্যালিতে অংশগ্রহণকালে শত শত বিক্ষোভকারীরা র‍্যালির বাইরের অংশে রাস্তা বন্ধ করে দেয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।
ক্যালিফোর্নিয়ার কোস্টা মেসায় অরেঞ্জ কাউন্টির ফেয়ার গ্রাউনডের একটি হলরুমে ট্রাম্পের বক্তব্য চলাকালে বাইরে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। এ জন্য প্রায় ২০ জনকে আটক করেছে পুলিশ।
প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ট্রাম্প বিভিন্ন ঘৃণামূলক ও বর্ণবাদী বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। গত নভেম্বরে তিনি ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠাবেন। বিশেষ করে মেক্সিকোর মানুষের কথা বলতে গিয়ে তিনি এসব বলেন। তাছাড়া মুসলিমদের ক্ষেত্রেও তার বক্তব্য ঘৃণামূলক।
যে কারণে ক্যালিফোর্নিয়াতে তার অনেক প্রতিপক্ষ রয়েছে। বিশেষ করে লাতিনদের মধ্যে। আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাতে জয় লাভ করলে ইতিমধ্যে এগিয়ে থাকা ট্রাম্প সবার উর্ধে চলে যাবে।
গত মঙ্গলবার নিউইয়র্ক এবং আরও পরবর্তী আরও ৫টি অঙ্গরাজ্যের ভোটে জয় লাভের পর তিনি নিজেকে একমাত্র রিপাবলিকান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তার প্রেসিডেন্ট হওয়ার পথ যতটা স্পষ্ট হচ্ছে প্রতিপক্ষ তার বিরুদ্ধে ততই ক্ষেপে যাচ্ছে।